দিল্লিতে বায়ুদূষণ ‘মারাত্মক’, ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে শহর
ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, শহরজুড়ে ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) জানায়, সকাল ৬টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৬২, যা ‘মারাত্মক’ ধাপে পড়ে। দিল্লির সব ৪০টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রেই একিউআই ‘মারাত্মক’ স্তরে রয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিম দিল্লির রোহিণীতে একিউআই সর্বোচ্চ ৪৯৯ রেকর্ড […]
ইসরায়েলি নতুন হামলার আশঙ্কা, যেকোনো পরিস্থিতিতে ইরান প্রস্তুত
ইসরায়েল নতুন করে ইরানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে ইরানের অবস্থান স্পষ্ট—তেহরান যুদ্ধ নয়, বরং কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিতে চায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ ও চলমান উত্তেজনা নিয়ে […]
মাঝ আকাশে অচেতন মার্কিন নারী, চিকিৎসকের তৎপরতায় প্রাণরক্ষা
গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান যুক্তরাষ্ট্রের এক নারী যাত্রী। আকস্মিক এই পরিস্থিতিতে বিমানের ভেতরেই জীবনরক্ষাকারী ভূমিকা নেন এক সহযাত্রী চিকিৎসক। তার দ্রুত চিকিৎসা ও সিদ্ধান্তে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান ওই নারী। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোয়া থেকে উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর ৩৪ বছর […]
ঘন কুয়াশায় ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শতাধিক যানবাহনে সংঘর্ষ
ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে কুয়াশায় চারদিক ঢেকে গেলে রাজ্যের বিভিন্ন এলাকায় আলাদা আলাদা স্থানে একের পর এক দুর্ঘটনায় পড়ে অসংখ্য যানবাহন। এসব দুর্ঘটনায় বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ নানা ধরনের যান জড়িত ছিল। সকালের দিকে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। […]