বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিমের মৃত্যু, ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্তমানে সমিতির উপদেষ্টা, বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় সংসদ সদস্য এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম (৬৯) বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বাংলাদেশের ঔষধ শিল্পের সার্বিক উন্নয়নে এবং বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ঔষধ উৎপাদনে মোহাম্মদ এবাদুল করিম-এর অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে ঔষধ শিল্প সমিতি।

তাঁর মৃত্যুতে ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদসহ সকল সাধারণ সদস্যের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক-সন্তপ্ত বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। 

আসরের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে (রোড-৬৩, গুলশান-২, লেক পার্কের পাশ) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *