সালাহর ফেরার ম্যাচে লিভারপুলকে জেতালেন একিতিকে

বাজে ফর্ম আর দল নিয়ে বাজে মন্তব্য- মোহাম্মদ সালাহর সাথে লিভারপুলের সম্পর্কটাই শেষ হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। বির্তকে দুই ম্যাচ বেঞ্চে বসে থাকার পর  অবশেষে লিভারপুল জার্সিতে মাঠে নেমেছেন মোহাম্মেদ সালাহ, করেছেন অ্যাসিস্ট।জয়ে ফিরেছে অল রেডসরা।

অ্যানফিল্ডে ব্রাইটনের বিপক্ষে উগো একিটিকের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্না স্লটের দল।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ের পথে ফিরল লিভারপুল।

২টি গোলই এসেছে উগো একিতিকির পা থেকে। ৬০ মিনিটের করেই নতুন রেকর্ড গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের ২৭৭টি গোলে অবদান রাখলেন তিনি। ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট করা সালাহ ভেঙেছেন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭৬ গোলে অবদান (১৮৩ গোল, ৯৩ অ্যাসিস্ট) করে যে রেকর্ডের মালিক ছিলেন ওয়েইন রুনি। করা দ্বিতীয় গোলে সহায়তা করেছেন সালাহ। কর্নার থেকে বল পেয়ে ক্রস বাড়িয়েছিলেন সালাহ, খুব কাছ থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন একিতিকে। আট ম্যাচ পর লিভারপুলের কোনো গোলে অবদান রাখলেন সালাহ। এই আট ম্যাচের তিনটিতেই অবশ্য সুযোগ পাননি।

এই ম্যাচে এসিস্ট করে করেই নতুন রেকর্ড গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের ২৭৭টি গোলে অবদান রাখলেন তিনি। ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট করা সালাহ ভেঙেছেন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭৬ গোলে অবদান (১৮৩ গোল, ৯৩ অ্যাসিস্ট) করে যে রেকর্ডের মালিক ছিলেন ওয়েইন রুনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *